ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
টেকনাফে নৌকাডুবি; উদ্ধারে গিয়ে বিজিবি সদস্য নিখোঁজ
ডুয়া নিউজ : কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্র উপকূলে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নারী-পুরুষ-শিশুসহ এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে একজন বিজিবি সদস্যসহ আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার (২২ মার্চ) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ার কাছে বঙ্গোপসাগরের জলসীমায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে কর্মরত সিপাহী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, “সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ার জেটির কাছে রোহিঙ্গাদের একটি নৌকা ডুবে যায়। নৌকার তলা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
আশিকুর রহমান আরও বলেন, “ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযানে যান এবং শিশুসহ ২৫ জনকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার অভিযানে যাওয়া একজন বিজিবি সদস্য সমুদ্রে নিখোঁজ হন। নৌকাটি উদ্ধার করা গেলেও নিখোঁজদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।”
বিকেল ৩টার দিকে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, চিৎকার শুনে জেলে ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেন।
বেঁচে ফেরা রোহিঙ্গারা জানান, নৌকাটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার