ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
পৃথিবীর ঘূর্ণনশক্তি দিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ; নতুন কৌশল আবিষ্কার
ডুয়া ডেস্ক : যত দিন যাচ্ছে ততই নতুন নতুন আবিষ্কার করে সাড়া ফেলে দিচ্ছেন বিজ্ঞানীরা। এবার পৃথিবীর ঘূর্ণনশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের নতুন কৌশল আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। তবে সে সময় বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। এবার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে সিলিন্ডারযুক্ত একটি বিশেষ যন্ত্র তৈরি করেছেন। তাদের দাবি, যন্ত্রটি পৃথিবীর ঘূর্ণনশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
বিজ্ঞানীরা ম্যাংগানিজ-জিংক ফেরাইট দিয়ে তৈরি এক ফুট লম্বা যন্ত্রটির কার্যকারিতা ইতোমধ্যে পরীক্ষা করেছেন। তাদের দাবি, যন্ত্রটি পৃথিবীর ঘূর্ণনশক্তি ব্যবহার করে ১৭ মাইক্রো ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করেছে। বিদ্যুৎ উৎপাদনের এই নতুন কৌশল ফিজিক্যাল রিভিউ রিসার্চ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
পৃথিবীর ঘূর্ণনশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের নতুন কৌশল সম্পর্কে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ক্রিস্টোফার সাইবা বলেন, “পৃথিবীর পৃষ্ঠের সাপেক্ষে স্থির থাকা কোনো পরিবাহী তার চৌম্বকক্ষেত্র থেকে শক্তি উৎপন্ন করতে পারে না—এই ধারণাকে ভুল প্রমাণ করেছে যন্ত্রটি।”
সূত্র: পপুলার মেকানিকস ডট কম
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু