ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পিনাকীর যে বক্তব্যকে ভুয়া বললেন সোহেল তাজ
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে একটি ফেসবুক পোস্ট দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন। ওই পোস্টে তিনি একটি নতুন ষড়যন্ত্র হিসেবে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামক একটি ধারণা তুলে ধরেছেন।
এদিকে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে বৃহস্পতিবার অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যও একটি পোস্ট প্রকাশ করেন। তার মতে, পুনর্গঠিত আওয়ামী লীগে সভাপতি হিসেবে সাবের হোসেন এবং সম্পাদক হিসেবে সোহেল তাজকে দায়িত্ব দেওয়া হবে। তবে সোহেল তাজ এই দাবিকে সম্পূর্ণ ভুয়া বলে মন্তব্য করেছেন এবং পিনাকী ভট্টাচার্যের বক্তব্য খারিজ করে দিয়েছেন করেছেন।
পিনাকী ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন- সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেল সাধারণ সম্পাদক- এভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে। এ পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে। এটাই বিএনপি, ভারত ও ওয়াকারের যৌথ সিদ্ধান্ত। এতে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে।
এ কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল। তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে। যারা ১৯৭৫-এর বেনিফিসিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায় নাই। একাংশ রাজনৈতিক দল তৈরি করল ফ্রিডম পার্টি। আরেক অংশ খন্দকার মুশতাককে মধ্যে রেখে দল গড়তে চাইল। পারল না। মুশতাককে প্লেট চুরির মামলায় জেলে দেওয়া হলো। হাসিনা ফিরে এলো।
২০২৪ সালে আবার ১৯৭৫-এর পুনরাবৃত্তি হচ্ছে। সেই একই ব্যবস্থা সেই একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে। লুটপাট চলবে, ভারতের কর্তৃত্ব চলবে। ২৪-এর নায়কেরা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে। এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে দেওয়া।
ছাত্রদের ক্ষমতা এখন সীমিত। ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্রহনন। ছাত্রদের উপলব্ধি হওয়া দরকার ছিল তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল ৫ থেকে ৮ আগস্টের মধ্যে। তারা যাদের উপরে নির্ভর করেছিল। যাদের মিষ্টি কথায় ভুলেছিল তারাই এখন চোখ উলটে দিয়েছে। আরও একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে।
আপনারা জানেন, আমি হাল ছাড়ি না। যত দিন বেঁচে আছি বিপ্লবকে ব্যর্থ হতে দেব না। ১৯৭৫-এর পুনরাবৃত্তি হতে দেব না। বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না; যতই তার পেছনে ওয়াকার থাকুক, সিভিল মিলিটারি বুরোক্রেসি থাকুক, প্রথম আলো আর ডেইলি স্টার থাকুক আর বিএনপি থাকুক। ইনকিলাব জিন্দাবাদ।’
পিনাকী ভট্টাচার্যের এ বক্তব্যকে খারিজ করে দিয়েছেন সোহেল তাজ। পিনাকীর বক্তব্য ফেসবুকে পোস্ট দেন তাজপুত্র। পোস্টের ক্যাপশনে লিখেছেন- ‘ভুয়া- Fake news!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি