ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণের দাবি
ডুয়া নিউজ : সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। পাশাপাশি আগামী ৯ জানুয়ারির মধ্যে এসব দাবি মেনে না নেওয়া হলে সারা দেশে সমাবেশ ও মহাসমাবেশের মতো কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি দশম গ্রেড দ্রুত বাস্তবায়ন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি (আনিস-রবিউল) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।
এসময় তিনি তাদের ৫ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো— সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করতে হবে; সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতি দ্রুত চালু করতে হবে; সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে; টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং সহকারী শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে; এবং বিদ্যালয়ের সময় সূচি ১০টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করতে হবে।
এসব দাবি আগামী ৯ জানুয়ারির মধ্যে মেনে না নেয়া হলে সমাবেশ ও মহাসমাবেশের মতো কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক