ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
১০ বাস আটক করে ক্যাম্পাসে আনলো জবি শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গাবতলী লিংক (প্রা.) লিমিটেডের ১০টি বাস ক্যাম্পাসে নিয়ে এসে আটকে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) সকালে যাত্রাবাড়ী থেকে বাসগুলো নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টির সামনে আটকে রাখা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম কিরণ কুমার রবিদাস, তিনি ২০২৩-২৪ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, গুলিস্তান থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ড যাওয়ার জন্য ৮ নম্বর গাবতলী বাসে ওঠেন রবিদাস। তবে বাস নির্ধারিত সময়ের মধ্যে ছাড়েনি, আর ইফতারের সময় আসায় বাসের কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে এক পর্যায়ে বাস ড্রাইভারের হাতাহাতি হয়। পরে বাস ছাড়ার পর অন্যান্য যাত্রীরা নেমে গেলেও রবিদাসকে কল্যাণপুরে নামতে দেওয়া হয়নি। বাসে তাকে আটকে রেখে গালিগালাজ, ডাবলভাড়া নেওয়া এবং বাস স্টাফদের জড়ো করে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে বাইকে করে তিনি পালিয়ে আসেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দুই দিন আগে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ভিক্টর ক্লাসিকের বাসে হেনস্থা করা হয়েছিল। তার পরপরই আরেকটি বাসে আরও একটি শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। ভিক্টর ক্লাসিককে জরিমানা করা হলেও গাবতলী বাসের লোকজনের আচরণ অত্যন্ত অগ্রহণযোগ্য। শিক্ষার্থীরা জানিয়েছে, "আমাদের ভাইবোনদের সঙ্গে যাতে কোনো বাস চোখ তুলে তাকাতে না পারে, তা নিশ্চিত করব। বিচার না হওয়া পর্যন্ত এই বাসগুলো এখান থেকে এক পা সরবে না।"
ভুক্তভোগী শিক্ষার্থী কিরণ কুমার রবিদাস বলেন, "আমি অন্যান্য যাত্রীদের মতোই শুধু বাস সময়মতো ছাড়ার কথা বলেছিলাম কিন্তু আমাকে আলাদা করে আটকে রেখে মারধর করা হয়েছে। আমি নির্দোষ হয়েও আমার সঙ্গে এ ধরনের আচরণ করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন, তারা যেন সুষ্ঠু বিচার করে।"
গাবতলী লিংক (প্রা.) লিমিটেডের বাসের এক হেলপার বলেন, "আমরা সবসময় শিক্ষার্থীদের সুবিধা দেখি। আমাদের স্টাফরা যারা এই কাজ করেছে, তারা বড় ধরনের অপরাধ করেছে। এটা মোটেও করা উচিত হয়নি। আমাদের বাস মালিক পক্ষ আসছে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে সুষ্ঠু সমাধান করবে।"
গাবতলী লিংক (প্রা.) লিমিটেডের এমডি রুবেল জানান, "আমরা গতকাল রাতেই এ বিষয়ে অবগত হয়েছি। এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে তা আমরা বুঝিনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে যত দ্রুত সম্ভব এটির সুষ্ঠু সমাধান করব।"
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. এ কে এম রিফাত হাসান জানান, "ভুক্তভোগী শিক্ষার্থী এখনও আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হককে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস