ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ঈদুল ফিতরে সরকারি ছুটি ৫ দিন ঘোষণা
ডুয়া ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য লম্বা ছুটির ব্যবস্থা করা হয়েছে। এবার পাঁচ দিনের টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটির সঙ্গে যুক্ত রয়েছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটিও। এর ফলে দেশের কর্মকর্তারা আসন্ন ঈদে একটি দীর্ঘ ছুটির মধ্যে পড়তে যাচ্ছেন। ঈদের আগে এবং পরে মোট ১১ দিনের মধ্যে শুধু দুদিন অফিস খোলা থাকবে।
চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সেই হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে। এই হিসেবে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি আর ঈদের আগের ও পরের দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে এই ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং সেই দিনই পবিত্র শবে কদরের ছুটি। তার পরের দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটিও রয়েছে। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র দুদিন (২৭ মার্চ ও ৩ এপ্রিল)।
ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না। তবে অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ