ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ডুয়া ডেস্ক : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে তারা সড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের তেলিপাড়া এলাকায় ‘স্মাগ সোয়েটার লিমিটেড’ নামের একটি কারখানায় আড়াইশ থেকে তিনশ শ্রমিক কাজ করছেন। তাদের ঈদ বোনাস হিসেবে ২৫ শতাংশ দেওয়া হয়েছে, কিন্তু শ্রমিকরা ৫০ শতাংশ বোনাস দাবি করেছেন।
কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা শুক্রবার সকালে প্রথমে কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা তেলিপাড়া এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, যার ফলে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, ঈদ বোনাস বৃদ্ধিসহ ওভারটাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটি দেওয়াসহ ১৪ দফা দাবিতে তারা সকাল থেকে বিক্ষোভ করছেন।
গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বলেন, শ্রমিকদের সময়মতো বেতন দেওয়া হয়েছে এবং সরকার নির্ধারিত বোনাসও প্রদান করা হয়েছে। তারপরও তারা বেশি বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের