ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
স্ত্রীসহ সাদেক খানের পরিবারের ২১ ব্যাংক হিসাব জব্দ
ডুয়া নিউজ : এবার ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী মিসেস ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৪ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৮৬ টাকা রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
অবরুদ্ধ ২১টি হিসাবের মধ্যে ফেরদৌসী খানের ১৪টি, সাদেক খানের ৫টি ও ফাহিম সাদেক খানের ২টি রয়েছে। এদিন দুদকের সহকারী পরিচালক কে এম মর্তুজা আলী সাগর পৃথক তিনটি আবেদন দাখিল করলে আদালত তা মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য মো. সাদেক খান ও তার স্ত্রী মিসেস ফেরদৌসী খান অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগে বলা হয়েছে, ফেরদৌসী খান তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৫২১ টাকার সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন।
এছাড়া তাদের নামে ১৫১টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ৩২৬ টাকা জমার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৩২ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৭৮০ টাকা উত্তোলন করা হয়েছে। সব মিলিয়ে ৭২ কোটি ৩২ লাখ ২৯ হাজার ১০৬ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। অভিযোগে বলা হয়েছে, এই অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করতে হস্তান্তর ও স্থানান্তর করা হয়েছে।
এ কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত চলাকালে আসামি ফেরদৌসী খান ও সাদেক খানের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
তদন্তকালে আসামি মিসেস ফেরদৌসী খান এবং আসামি মো. সাদেক খান এর নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে বহিঃ বাংলাদেশে গমন করে আত্মগোপনের সম্ভবনা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। মামলাটি তদন্তের স্বার্থে তদন্তকালে আসামি মিসেস ফেরদৌসী খান এবং আসামি মো. সাদেক খান এর নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ (Freezing) করা প্রয়োজন৷
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ