ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের জন্য অর্থ সহায়তার ঘোষণা কানাডার
ডুয়া ডেস্ক: কানাডা বাংলাদেশ এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন করে ২৭২.১ মিলিয়ন ডলার সহায়তা প্রদানের ঘোষণা করেছে। রোববার (৯ মার্চ) কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এই সহায়তা প্রদানের কথা জানান।
কানাডার প্রভাবশালী গণমাধ্যম গ্লোবাল নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আহমেদ হুসেন এক বিবৃতিতে জানান, "বাংলাদেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। ঝুঁকিপূর্ণ জনগণের স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদান করে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাই।"
এই সহায়তার মধ্যে ১৪টি আলাদা প্রকল্পে অর্থ বরাদ্দ করা হবে। এর মধ্যে রয়েছে লিঙ্গ সমতা, নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পগুলো। কানাডার সরকার জানায়, নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন প্রকল্পের জন্য তিন বছরে ৬৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।
এই সহায়তার ঘোষণা এমন সময়ে এসেছে যখন কানাডার লিবারেল সরকার বসন্তকালে নতুন নেতৃত্বের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। কানাডার সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক কানাডায় বসবাস করছেন, যারা এই ঘোষণার পর একটি নতুন আশার আলো দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের