ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
ঐতিহ্যের ধারায় ৯০০ বছর ধরে রমজানে এই মসজিদে চলছে কোরআন তিলাওয়াত
ডুয়া ডেস্ক : পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য কোরআন তিলাওয়াতের বিশেষ মাস। এ সময় বিশ্বের বিভিন্ন মসজিদ ও মুসলমানদের ঘরে ঘরে কোরআন তিলাওয়াতের সুর ধ্বনিত হয়। এরই অংশ হিসেবে রমজানে ‘মুকাবেলে’ নামের একটি ঐতিহ্যবাহী পদ্ধতিতে কোরআন তিলাওয়াতের প্রথা প্রচলিত রয়েছে, যা মুসলিম উম্মাহর দীর্ঘদিনের সংস্কৃতি।
‘মুকাবেলে’ হলো একাধিক ব্যক্তি মিলে একে অন্যকে কোরআন তিলাওয়াত করে শোনানোর একটি বিশেষ পদ্ধতি। তুরস্কের ঐতিহাসিক সালাহউদ্দিন আইয়ুবী মসজিদে এই প্রথাটি টানা ৯০০ বছর ধরে চলে আসছে।
চলতি বছরও এই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছে তুরস্কের শতাব্দী প্রাচীন এই মসজিদ। রমজান মাস উপলক্ষে সেখানে প্রতিদিন নিয়মিতভাবে কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হচ্ছে। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ রোববার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলছে, দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবাকিরের সিলভান জেলায় অবস্থিত শতাব্দী প্রাচীন সালাহাদ্দীন আইয়ুবী মসজিদটি নয় শতাব্দী ধরে মুকাবেলের ঐতিহ্য পালন করে আসছে। ১১৮৫ সালে নির্মিত মসজিদের প্রবেশপথের শিলালিপি অনুসারে, পবিত্র রমজান মাসে দুপুর ও বিকেলের (যোহর ও আসর) নামাজের পর মসজিদে মুকাবেলে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদের (সা.) সুন্নাহের ওপর ভিত্তি করে এই ঐতিহ্য ধরে রেখেছেন।
মুকাবেলের সময় ইবাদতকারীরা ধর্মীয় কর্মকর্তাদের কোরআন তিলাওয়াত অনুসরণ করেন এবং যারা তিলাওয়াত জানেন না তারা আয়াত পাঠ করা শোনেন।
সিলভান জেলা মুফতি মুরাত ডেমির বলেছেন, মসজিদটিতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্যই ভিড় হয়, বিশেষ করে দুপুর এবং বিকেলের নামাজে আরও বেশি লোক উপস্থিত হয়।
তিনি জোর দিয়ে বলেন, এই মসজিদটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান: “এর প্রায় এক হাজার বছরের ইতিহাস রয়েছে। কিছু সূত্র অনুসারে, ১০৩১ সালে মসজিদটি নির্মিত হয়েছিল, আবার অন্যরা ইঙ্গিত দেয় যে এটি আরতুকিদ আমলে নির্মিত হয়েছিল, যার রেকর্ড ১১৫২ সাল থেকে রয়েছে। পরবর্তীতে, আইয়ুবী আমলে, সালাহাদ্দিন আইয়ুবী মসজিদটি সংস্কার করেন, যার কারণ মসজিদটি তার নামই বহন করছে।”
ডেমির বলেন, “সেই সময় থেকে, তারাবিহ নামাজ এবং মুকাবেলের ঐতিহ্য অব্যাহত রয়েছে। আমরা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য বহন করে চলেছি। আমরা রমজান মাসে দিনে দু’বার মুকাবেলে করি— একবার দুপুরের নামাজের পরে এবং আবার বিকেলের নামাজের পরে। এবং আমরা এটি চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”
তার প্রবীণ এবং পূর্বপুরুষদের কাছ থেকে মসজিদ সম্পর্কে জানতে পেরেছিলেন ডেমির। তিনি বলেন: “মসজিদটি ৮৫০ থেকে ১০০০ বছরেরও বেশি সময় ধরে ইবাদতের জন্য উন্মুক্ত। আমরা এখানে আমাদের নামাজ, রমজানে মুকাবেলে, তারাবিহের নামাজ এবং অন্যান্য পবিত্র দিনগুলোতে আমাদের ধর্মীয় কর্তব্য পালন করে চলেছি। আমরা আশা করি, আমাদের মতো তরুণ প্রজন্মও প্রবীণদের কাছ থেকে শিখবে এবং এই মসজিদে মুকাবেলে পড়ার এই ঐতিহ্য অব্যাহত রাখবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা
- ঢাকা-১৭ আসনে প্রথম কেন্দ্রের ফলে এগিয়ে তারেক রহমান