ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
ঢাকা থেকে ঈদযাত্রায় ভোগান্তি হতে পারে ৫ মহাসড়কে
ডুয়া নিউজ: আসন্ন ঈদুল ফিতরে দেশের ৫টি মহাসড়কে যানজটের কারণে হতে পারে জন-দুর্ভোগ। সম্ভাব্য এমন ১৫৯টি স্পট চিহ্নিত করে ঈদের আগে ও পরে বিশেষ দৃষ্টি রাখতে সুপারিশ করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে।
এসব সড়কের মধ্যে রয়েছে— ঢাকা বাইপাস (মদনপুর-ভুলতা-ভোগড়া-এন-১০৫), নবীনগর-চন্দ্রা (এন-৪৫০), ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ (এন-৩), ঢাকা-জয়দেবপুর (এন-৩), ঢাকা (ভোগড়া)-চন্দ্রা-এলেঙ্গা, এলেঙ্গা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা, ভাঙ্গা-বরিশাল। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওতায় থাকা সড়কগুলো।
রোববার (৯ মার্চ) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হওয়া ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক/মহাসড়ক, সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা থেকে এসব বিষয় জানা যায়।
সভার শুরুতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঈদে এক কোটি ২০ লাখের মতো মানুষ ঢাকা ছেড়ে যায় এবং ৩০ লাখের মতো মানুষ ঢাকায় আসে। এই দেড় কোটি মানুষের ঈদ আনন্দের যাতায়াত নানা কারণে নিরানন্দের হয়ে যায়। সবচেয়ে খারাপ হয় যখন সড়ক দুর্ঘটনা ঘটে। রেলেও মাঝে মধ্যে দুর্ঘটনা হয়। যারা ঈদ আনন্দ করতে পরিবার নিয়ে যাতায়াত করেন, তাদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতেই আজকের এই সভা।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়কের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা বিভাগ থেকে সারা দেশে যানজটের জন্য ১৫৯টি স্পট চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আছে ৪৯টি স্পট। ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে আছে ৫৪টি স্পট। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আছে ৬টি স্পট। ঢাকা-সিলেট মহাসড়কে আছে ৪২টি স্পট। এবং ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে আছে ৮টি গুরুত্বপূর্ণ স্পট।
এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের বিষয়ে বেশি আশঙ্কা করা হয়। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের অনেক জায়গায় খানাখন্দ আছে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাজার বসে যানজট সৃষ্টি হয়। লালমনিরহাট-বুড়িমারী দুই লেনের সড়কের অবস্থা খুবই শোচনীয়। ঈদের আগে মেরামত না করলে যান চলাচল থমকে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন লালমনিরহাট, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকরা।
মহাসড়ক যানজট মুক্ত রাখার বিষয়ে আলোচনায় উঠলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৭০০ পুলিশ সদস্য কাজ করবে। তবে আমরা দেখেছি ৩৮ থেকে ৩৯টি সড়কের অবস্থা খুবই খারাপ। যেগুলো দ্রুত মেরামত করা দরকার। আর কিছু জায়গায় যানজট হতে পারে, সেগুলো আমরা দেখব।
এমন সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বলেন, কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা পর্যন্ত সড়কের দুই পাশে সার্ভিস লেন আগামী ২৫ মার্চের মধ্যে সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করছি। এছাড়া সড়কের যে-সব জায়গায় খানাখন্দ বা খারাপ আছে সেগুলো ঈদের আগেই মেরামত কাজ শেষ হয়ে যাবে। ঈদের আগে সড়ক ঠিক হয়ে যাবে। আগামী ২০ তারিখের মধ্যেই এলেঙ্গা-রংপুর ফোর লেন খুলে দেওয়া হবে।
পরে সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আগামী ১৫ রোজার মধ্যে সব রাস্তার সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন।
সভায় বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুপম সাহা বলেন, ঈদের সময় বিশেষ ব্যবস্থায় বাস চালানোর বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। এবার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য ৭৭৫টি বাস প্রস্তুত করা হয়েছে। আর ঢাকার বাইরে চলাচল করবে ৪৭০টি বাস। বিআরটিসি’র মোট ১২৪৫টি গাড়ি ঈদ স্পেশাল হিসেব কাজ করবে। আগামী ২০ তারিখ থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সভায় আলোচনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামসহ সড়ক, রেলওয়ে ও নৌপথের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস