ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
তিন বাহিনীসহ
শেখ পরিবারের নামে থাকা ৮ সংস্থার নাম পরিবর্তন
ডুয়া নিউজ : এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্য ও তাঁর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ সর্বমোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নামপ্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নিম্নোক্ত সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার বর্তমান নাম বাতিলপূর্বক পরিবর্তিত নামে নামকরণ করা হলো।’
এছাড়াও, এতে বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, বানৌজা খালিদ বিন ওয়ালিদ নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা ঢাকা, বানৌজা শেখ হাসিনা নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা পেকুয়া, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার, বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার বিমান বাহিনী নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ এ্যারোনটিক্যাল সেন্টার, বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিএএফএ কমপ্লেক্স, শেখ হাসিনা কমপ্লেক্স নাম পরিবর্তন করে রাখা হয়েছে DSCSC Complex, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রতিরক্ষা জাদুঘর।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের