ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে’
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সমাজে নারীকে অবমূল্যায়ন করার যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটি পরিবর্তন করতে হবে। এর পরিবর্তন না হলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না।
শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
তিনি আরও বলেন, আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছেন যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদেরকে অবজ্ঞা এবং খাটো চোখে দেখে। তবে নারীর প্রতি সহিংসতা এবং নারী নির্যাতন প্রতিরোধের জন্য এবং বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য নারীদের পাশে দাঁড়ানো, তাদের সমর্থন জানানো—এটি একেবারে অপরিহার্য।
সম্প্রতি নারীদের ওপর একাধিক হামলার ঘটনার প্রতি উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, নারীদের ওপর হামলা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তা পরিপূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, নারীবিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে দেশের সকল জনগণের সমর্থন নিয়ে আমরা অবশ্যই মোকাবিলা করবো।
প্রধান উপদেষ্টা আরও বলেন, পতিত স্বৈরাচারী দেশ নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে ছিলাম। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকতে হবে এবং নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।
একটি সুন্দর এবং শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারের সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করা নারীরা তাদের সংগ্রাম এবং আশা-আকাঙ্ক্ষার কথা আমাকে জানিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি তা নারীদের অংশগ্রহণ এবং তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া সম্ভব নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের