ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইফতারিতে শিবিরের ৯০ লাখ টাকা খরচের হিসাব জানতে চায় ছাত্রদল
ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রশিবিরের সেক্রেটারি সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন তারা প্রতিদিন ইফতারিতে ৩ লাখ টাকা খরচ করছেন। যদি তারা প্রতিদিন ৩ লাখ টাকা ব্যয় করেন তাহলে পুরো রমজান মাসে তাদের মোট ৯০ লাখ টাকা খরচ হবে। তিনি সাংবাদিকদের মাধ্যমে ছাত্রশিবিরের কাছে জানতে চান তারা কী ধরনের অর্জন বা আয় করেছেন যা তাদের এই বিপুল পরিমাণ অর্থ খরচ করার পেছনে সমর্থন করে। তিনি আরও জানতে চান ছাত্রশিবিরের অর্থায়নের উৎস কী।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি, ছাত্ররাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নাছির উদ্দীন নাছির বলেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক দাবি করেছেন কিছু ধনী ব্যক্তি তাদের অর্থায়ন করেছেন। ছাত্রদল এই দাবি করে জানতে চায়, তারা যেসব ধনী ব্যক্তির কাছ থেকে অর্থ পেয়েছেন সেই বিপরীতে কী ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও বক্তব্য দেন। তিনি বলেন, সারজিস আলম তার ফেসবুক পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই হিসেবে আখ্যা দিয়েছেন যা দেশের সকল শিক্ষার্থীদের অপমান করা হয়েছে। তিনি এই বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং সারজিস আলমের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। তিনি আরও বলেন, সারজিস আলামের এই বক্তব্যে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগকে অপমান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে যে কোনো ঘটনায় ছাত্রদলের নাম জড়িয়ে দেওয়া একটি উদ্বেগজনক প্রবণতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের