ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রাঙ্গামাটিতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান
ডুয়া ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে।
শুক্রবার (৭ মার্চ) ভোরে সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।
এসময় সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সদস্যদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। আস্তানাটি তল্লাশি করে ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, ইউনিফর্ম, চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী অভিযান শেষ করার সময়, ইউপিডিএফ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই অঞ্চলে নারী ও শিশুরা সেনাবাহিনীর পথরোধ করার চেষ্টা করে। তবে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কোনো তথ্য বা কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য পরামর্শ দিয়েছে।
কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের