ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দুই বিভাগের ১২৪২ জন জুলাই যোদ্ধার তালিকার গেজেট প্রকাশ
ডুয়া ডেস্ক: গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ‘জুলাই যোদ্ধাদের’ মধ্যে আরও ১,২৪২ জনের নামের তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এদের সবাই 'গ' শ্রেণির (সামান্য আহত) যোদ্ধা, যাদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ৫৩৪ জন এবং সিলেট বিভাগের ৭০৮ জন রয়েছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত বুধবার (৫ মার্চ) এই গেজেটটি প্রকাশ করেছে, যাতে প্রতিটি আহত যোদ্ধার মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম এবং স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও মঙ্গলবার (৪ মার্চ) বরিশাল বিভাগের ‘গ’ শ্রেণির আহত ৭৭২ জনের তালিকার গেজেটও প্রকাশ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব আহত যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা ও ভাতা পাবেন। গুরুতর আহত (ক-শ্রেণি) যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। একাধিক অঙ্গহানি হয়েছে এমন (খ-শ্রেণি) যোদ্ধারা এককালীন তিন লাখ টাকা এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন। তবে সামান্য আহত (গ-শ্রেণি) যোদ্ধারা, যারা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন, তাদের পুনর্বাসন কর্মসূচিতে চাকরি সহ অগ্রাধিকার দেওয়া হবে। তবে তারা কোন ভাতা পাবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের