ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সরে গেলো হিযবুতের কর্মীরা, পরিস্থিতি স্বাভাবিক
ডুয়া ডেস্ক: হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি উপলক্ষে পল্টন ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ওই এলাকায় যানবাহন চলাচল শুরু হয়েছে।
পুলিশের সঙ্গে সংঘর্ষটি নামাজ শেষে শুরু হয় এবং হিযবুত তাহরীরের কর্মীরা সোয়া দুইটা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চালিয়ে যায়। এ সময় পুলিশের হাতে বেশ কয়েকজন আটক হয়।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে পল্টন মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তবে হিযবুত তাহরীরের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না।
রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, হিযবুত তাহরীরের সদস্যদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত। তবে পুলিশের সতর্ক অবস্থানে থাকা অব্যাহত রয়েছে, যাতে তারা আবার সংগঠিত হতে না পারে। বেশ কয়েকজন হিযবুত সদস্যকে আটক করা হয়েছে।
পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের পর হিযবুত কর্মীরা পল্টন মোড় থেকে মিছিল নিয়ে বিজয়নগরের পানির ট্যাংকির দিকে এগিয়ে যায়। এরপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করা হয়। মিছিলকারীরা বায়তুল মোকাররমের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
দুপুর ২টা ১৫ মিনিটের পর আইনশৃঙ্খলা বাহিনী পানির ট্যাংকি এলাকা থেকে তাদের সরিয়ে নিতে সক্ষম হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের