ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব, রাখবেন রোজা
ডুয়া ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসবেন। চার দিনের এ সফরের শিরোনাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’। রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে তিনি একদিন রোজা রাখবেন।
এ সফরের সময় গুতেরেস মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রাখবেন যেমনটি গত বছর মিসর ও জর্ডানে সফরের সময় তিনি করেছিলেন।
জাতিসংঘের মহাসচিব রমজান মাস উপলক্ষে এক ভিডিও বার্তায় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন, রমজান হলো পরিবারের সঙ্গে সম্পর্ক জোরদার করার এবং অসহায়দের সাহায্য করার একটি সুযোগ।
গুতেরেসের সফর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে হচ্ছে এবং তিনি ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে এক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও অন্যান্য অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা করতে গুতেরেসের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমান।
এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে তিনি ঢাকায় এসেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরের বিস্তারিত কর্মসূচি পরে প্রকাশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের