ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
সরকারি চাকুরীতে পুলিশ ভেরিফিকেশন থাকবে না
ডুয়া নিউজ: সরকারি চাকরিসহ সকল ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ করা হবে বলে ঘোষণা করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
কমিশন প্রধান জানান, সরকারি চাকরি, পাসপোর্ট ইত্যাদির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেছেন, "পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না, এমনকি বিমানবন্দরের ক্ষেত্রেও। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে।"
এছাড়া, দলীয় ভিত্তিতে ক্যাডার পদে পদোন্নতির বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, "উপসচিব ও যুগ্ম সচিব পর্যায়ে পদোন্নতির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৭০ নম্বরের নিচে কেউ পদোন্নতি পাবে না। এই প্রক্রিয়া আন্তঃক্যাডার বৈষম্য দূর করবে এবং যেকোনো ক্যাডারের ব্যক্তি ৭০ পেলে প্রশাসন ক্যাডারে স্থান পেতে পারবে।"
অন্যদিকে, তিনি তথ্য অধিকার আইনের গুরুত্বের কথাও উল্লেখ করেন। তিনি জানান, প্রতিটি জেলা এবং বিভাগে এই আইনের কার্যক্রম দেখভাল করার জন্য একজন করে কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু বর্তমানে তথ্য অধিকার আইনের প্রয়োগ অনেকাংশে কার্যকর হচ্ছে না।
মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক