ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সারাদেশের
ডুয়া নিউজ : রেলের অস্থায়ী শ্রমিকরা রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন। এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।
জানা গেছে, রেলের অস্থায়ী শ্রমিকরা তিনটি দাবিতে অবরোধ করেছেন রেলপথ। এর মধ্যে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে। লাইন ক্লিয়ার হওয়ার পর যত দ্রুত সম্ভব যোগাযোগ স্বাভাবিক করা হবে।
বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, তারা শ্রমিকদের এই অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক