ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মুশফিকের বিদায়ের পর ফেসবুক পোস্টে যা বললেন মাহমুদউল্লাহ
ডুয়া নিউজ: বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম নামটাই আস্ত একটা অধ্যায়। তিন ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। সঙ্গে আছে ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন আগেই, এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়ে ফেললেন। মুশফিকের বিদায় নিয়ে সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করছেন। দীর্ঘ দিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও তাকে শুভকামনা জানিয়েছেন।
ফেসবুকে এক পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, 'প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে। এটাই খেলাটার প্রতি তোমার সম্মান, তোমার নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ, যে তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য এবং এটা সর্বদা যে কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। লাল বলের ক্রিকেটে তোমার পথচলার জন্য শুভ কামনা রইলো।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আলোচনায় ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ফর্মে ছিলেন না মুশফিক। ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাট হাতে ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। দুই ম্যাচ খেলে করেছেন মাত্র ২ রান। দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়েও আলোচনা জোরাল হয়ে উঠেছিল গত কয়েকদিন ধরে।
দিনকয়েক আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন, দলে জায়গা পেতে মুশফিক-রিয়াদদের নিজেদের প্রমাণ করেই আসতে হবে। এ যেন প্রচ্ছন্নভাবে বিদায়েরই ইঙ্গিত। দেশের ক্রিকেটের সিনিয়র দুই তারকার অবসর নেওয়া-না নেওয়া নিয়ে তুমুল আলোচনার মাঝেই গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সিদ্ধান্ত জানালেন মুশফিক। রিয়াদও একই পথে হাঁটেন কি না সেটিই দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)