ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ফাইনালে যেতে ভারতকে করতে হবে ২৬৫ রান
ডুয়া নিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট কাটতে আজ মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা-বরুণ চক্রবর্তীদের সামলাতে হিমশিম খেয়েছেন অজি ব্যাটাররা। তবে ব্যতিক্রম ছিলেন অ্যালেক্স ক্যারি। তার ৫৭ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া।
আজ মঙ্গলবার (০৪ মার্চ) দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেচ্ছেন স্টিভেন স্মিথ। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি।
ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। কপার কনোলিকে নিয়ে সেমিতে বাজি ধরেছিল অজিরা। সেটাই হেরেছে তারা। মাত্র দুই ওয়ানডে খেলা তরুণ এই ব্যাটার সেমির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংস ওপেন করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ৯ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার।
কনোলি একদম সুবিধা করতে না পারলেও আরেক ওপেনার ট্রভিস হেড দলকে শক্ত ভিত গড়ে দেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আরো একবার ভারতীয় সমর্থকদের মনে ভয় ধরিয়েছিলেন তিনি। তবে ৩৩ বলে ৩৯ রান করে তাকেও ফিরতে হয়েছে।
মিডল অর্ডারে এদিন ব্যর্থ হয় মার্নাস ল্যাবুশেন ও জস ইংলিশ। দুজনই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ল্যাবুশেন ৩৬ বলে করেছেন ২৯ রান। আর ইংলিশের ব্যাট থেকে এসেছে ১১ রান।
বাকিদের আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টিভেন স্মিথ। তবে বেশ ধীরগতির ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত ৯৬ বলে ৭৩ রানে ফিরেছেন এই ব্যাটার। বড় ম্যাচে এসে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। এক ছক্কায় ৭ রানের বেশি করতে পারেননি তিনি।
২০৫ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়াকে আড়াইশ রানের ওপর নিয়ে যেতে বড় অবদান রেখেছেন অ্যালেক্স ক্যারি। এই মিডল অর্ডার ব্যাটার এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তবে অপর প্রান্তে কেউই তাকে যথাযথ সঙ্গ দিতে পারেননি। রান আউটে কাটা পড়ার আগে ৫৭ বলে ৬১ রান করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস