ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দুই ঘণ্টায় ২ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
ডুয়া ডেস্ক : জয়পুরহাটের কালাই উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। অভিযানের সময় পৃথক দুটি মামলায় বর ও বরের বাবাকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় এবং তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
সোমবার (০৩ মার্চ) রাতে কালাই পৌরসভা ও মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, জয়পুরহাট সদরের ধারকি গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবু হানিফের সঙ্গে কালাই পৌরসভার আকন্দপাড়ার মৃত নজির উদ্দিনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৪) বিয়ে হচ্ছে এমন খবরে সেখানে যায় ইউএনও।
এরপর বিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিয়ে দেওয়া হবে না মর্মে আদালতে মুচলেকা দেন মেয়ের মা।
উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় বরের বাবা অমূল্য চন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, পাশাপাশি মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ‘মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাল্যবিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছি। বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের অভিযান চলবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের