ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সড়কে প্রাণ গেল সেনা সদস্যের
ডুয়া নিউজ : এবার সড়কে প্রাণ গেল সেনা সদস্যের। আজ সোমবার (০৩ মার্চ) বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যের নাম মো. নুর আলম। তিনি ঢাকার আর্মি অ্যাভিয়েশনের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ সিএমএইচে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, 'সড়ক পার হওয়ার সময় নুর আলমকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এরপর আরেকটি গাড়ি তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।'
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, 'মহাসড়ক পার হওয়ার সময় সেনাবাহিনীর ওই সদস্যকে প্রথমে একটি গাড়ি ধাক্কা দেয়। পরে তিনি রাস্তায় পড়ে গেলে আরেকটি গাড়ি তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।'
তিনি আরও জানান, 'খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করেন। তবে কোন গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি। এখনো কাউকে আটক করা হয়নি।'
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের