ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ভিন্ন ধর্মাবলম্বী হয়েও পরিবারের সঙ্গে ইফতার করলেন মিম
ডুয়া নিউজ : ভিন্ন ধর্মাবলম্বী হলেও ইসলাম ধর্মের বিভিন্ন উৎসব ঘটা করে পালন করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রতি রমজানে তিনি তার প্রিয়জনদের নিয়ে ইফতার করেন। আর সেই ছবি তিনি তার ফেসবুকে শেয়ারও করেন। চলতি রমজানেও তার ব্যতিক্রম ঘটেনি।
প্রথম রমজানেই অভিনেত্রী তার প্রিয়জনদের নিয়ে ইফতার করেছেন। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে ইফতার আয়োজনের একটি ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন মিম।
ছবির ক্যাপশনে মিম লিখেছেন, "এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করলাম। একতা, আশীর্বাদ এবং সুন্দর মুহূর্তগুলোর জন্য সবার কাছে কৃতজ্ঞ।"
ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম প্রতিবছর ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন। এবারের পবিত্র রমজান উপলক্ষে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে মিম লিখেছেন, "রামাদান মুবারাক"।
ঈদুল আজহার সময় মিম তার কাজে সহায়তাকারীদের জন্য কোরবানিও দিয়ে থাকেন। এজন্য তার ভক্ত-অনুরাগীরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন।
বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছিলেন। একই বছরে প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর 'জোনাকির আলো' সিনেমায় অভিনয় করে ২০১৪ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
২০০৯ সালে মিম জাকির হোসেন রাজু পরিচালিত 'আমার প্রাণের প্রিয়া' সিনেমায় অভিনয় করেন। সিনেমায় তার বিপরীতে ছিলেন শাকিব খান। এছাড়া তিনি ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)