ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সীমানা নির্ধারণ নিয়ে যা জানাল ইসি
ডুয়া নিউজ : আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনসাধারণের আবেদনকে প্রাধান্য দেবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করবে সংস্থাটি।
জানা গেছে, ২০০৮ সাল থেকে ১৩০টি আসনের সীমানায় বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে। তবে এই পরিবর্তনগুলিতে প্রশাসনিক সুবিধা এবং ভৌগোলিক অখণ্ডতাকে আমলে নেওয়া হয়নি। এর ফলে অনেক উপজেলায় বাসিন্দারা অন্য উপজেলার সংসদ সদস্য পেয়েছেন। এর ফলে এক উপজেলা থেকে সংসদ সদস্যকে পাওয়া গেলেও প্রশাসনিক কাজে যেতে হয় অন্য উপজেলায়। এসব বিষয়কে সামনে রেখে এবারের সীমানা নির্ধারণের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আমাদের পরিকল্পনা বলতে, জনসাধারণ যে দরখাস্তগুলো করছেন সেগুলো একটা প্রসেসে নিষ্পত্তি করতে হবে। সেই প্রসেসে নিষ্পত্তি করতে গেলে আইন, বাস্তবতা, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক ব্যবস্থাপনা সার্বিক বিষয় বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান যে আইনটা আছে, সেটাতে সংশোধন আনতে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আইনের যে ক্লারিক্যাল মিস্টেক, সেটাতে এক-এর জায়গায় দুই হয়ে গেছে। এটা কারেকশন হলে পরে বিষয়টি ওপেন হয়ে যাবে। এতে ডিলিমিটেশনের ক্ষেত্রে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এগুলো করার সুযোগ আসবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের