ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ, কুশপুত্তলিকা দাহ করে অপসারণ দাবি
ডুয়া ডেস্ক: লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করার কারণে দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছেন। রাজধানী ঢাকার লালমাটিয়ায় শনিবার একটি চায়ের দোকানে ধূমপান করার কারণে দুই তরুণী লাঞ্ছিত হন।
পরদিন সাংবাদিকরা ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, "আমি যতটুকু জানি, ওই তরুণীরা সিগারেট খাচ্ছিলেন, আর কিছু লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা বাধা দেওয়ার পর তরুণীরা তাদের ওপর চা ছুড়ে মেরেছিলেন।" তিনি আরও বলেন, "পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্যই অপরাধ, তাই সবার কাছে অনুরোধ যেন কেউ উন্মুক্ত স্থানে ধূমপান না করে।"
এ মন্তব্যের প্রতিবাদে সোমবার ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে’ ব্যানারে একদল বিক্ষোভকারী লালমাটিয়ার ওই স্থানে বিক্ষোভ করেন। তারা দুই তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান এবং মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যান। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন এবং তার অবিলম্বে অপসারণের দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের