ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগকে নিষিদ্ধ বিষয়ে মতামত জানালেন প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি বিবিসি বাংলার একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন।
সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা সবাই দেশের নাগরিক, আমাদের সকলের সমান অধিকার রয়েছে এই দেশে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই অনুসরণ করব। এদেশের ওপরে কারও অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। তবে যারা অন্যায় করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে।”
এছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি দেশের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন, “নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে।” এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, “এটা তো সব সময়ই ছিল। কিছু পলাতক দল এবং তাদের নেতৃত্ব দেশের বিরোধিতা করছে। এই ধরনের বিপদ এবং হুমকি সবসময় থাকে।”
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ড. ইউনূস বলেন, “অপরাধের পরিমাণ আগের মতোই রয়েছে, এতে কোনো বাড়াবাড়ি হয়নি।” তবে তিনি উল্লেখ করেন, প্রথম দিকে পুলিশের মাঝে ভয়ের কারণে কাজ করতে সমস্যা ছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে এবং তারা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের