ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন দলে যোগ দেবেন নুর, যা বললেন এনসিপি’র নেতা
ডুয়া নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের টকশোতে এ কথা জানান এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
টকশোতে আব্দুল হান্নান মাসউদ বলেন, “নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি, যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সাথে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।”
এনসিপি’র যুগ্ম সমন্বয়ক বলেন, “আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সাথে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি।”
“আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে। ভবিষ্যতে, আমরা একসাথে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি,” যোগ করেন তিনি।
আব্দুল হান্নান মাসউদ জানান, “নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে আলাপ-আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান, তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন, অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এ সুযোগ দেয়।”
পিরোজপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহ বিষয়ে এই নেতা বলেন, “পিরোজপুরের ডিসিরা আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে হয়নি। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি। কিছু স্থানীয় ব্যক্তির চাপের কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তবে এটি সামান্য একটি ঘটনা। আমরা এ ঘটনায় জাতির কাছে দুঃখ প্রকাশ করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের