ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই : স্বরাষ্ট্র সচিব
ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। তবে দেশে নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ দেখছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তার দাবি, দেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে কমেছে।
সচিব নাসিমুল গনি বলেন, ‘“অপারেশন ডেভিল হান্ট নাম থাকবে না, সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীতে ছিঁচকে চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও, নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। তথ্য-উপাত্ত দেখলে কিন্তু বোঝা যায় অপরাধ কমেছে।”
বিধ্বস্ত পুলিশ বাহিনী দিয়ে কাজ শুরু করতে হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হবার কিছু নেই, যতটুকু প্রয়োজন তটটুকুই প্রয়োগ করা হচ্ছে। যেভাবে চলছিল সেভাবেই চলবে। রোজা এবং ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “নাগরিক হিসেব অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে। মবে উস্কানি দিচ্ছে কেউ কেউ। লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে হয়রানির ঘটনা নিয়ে বিশেষ কোনো নির্দেশনা কেন দিতে হবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।”
আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে জানিয়ে নাসিমুল গনি বলেন, “ছুটির দিনেও বসে নেই। ১২-১৪ ঘণ্টা কাজ করছে বাহিনীর লোকগুলো। চেষ্টার কোনো ত্রুটি নেই। সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের