ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রমজানে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি
ডুয়া নিউজ : রমজান শুরু হতেই প্রতিবছর সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা। এবারও তার ব্যতীক্রম হয়নি। এরই মধ্যে সয়াবিনসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। তবে পবিত্র রমজান মাসে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার।
আজ রবিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ পুলিশ লাইনসে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল, অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের।"
রমজানে দুই নারীর ওপর হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক