ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কিস্তির টাকা না পেয়ে নিয়ে গেল ছাগল; জানাজানি হলে যা ঘটল
ডুয়া নিউজ : কিস্তির টাকা না পেয়ে এনজিও কর্মীদের বিরুদ্ধে নানান কর্মকাণ্ডে করার ইতিহাস রয়েছে লোকমুখে। এবার দুই দিন এসেও কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে গেছেন রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মী।
আজ রবিবার (২ মার্চ) সকালে নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এলাকায় বিষয়টি জানাজানি হলে ছাগলটি ফেরত দিতে বাধ্য হন তিনি।
ফাতেমা বেগম জানান, 'তিনি হাদির মোড়ে সবজি বিক্রি করেন। এর জন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ইতোমধ্যে চার হাজার টাকা শোধ করেছেন। সম্প্রতি দুর্ঘটনায় তিনি কোমরে আঘাত পেয়েছেন। সবজি বিক্রি করতে পারছেন না। ফলে দুটি কিস্তি দিতে পারেননি। তাই তার বাড়ি থেকে ছাগল নিয়ে গেছেন ওই কর্মী।'
ভুক্তভোগী আরও জানান, 'রবিবার সেহরি খেয়ে পাশে বোনের বাড়িতে ঘুমাচ্ছিলেন। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে তার বাড়িতে আসেন। তাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল ধরে নিয়ে চলে যান ওই কর্মী। যদিও ছাগলটি তার নিজের না। রিসা বেগম নামে এক নারীর এই ছাগলটি তিনি আধাআধি হিসেবে পুষতেন।'
রবিবার দুপুর ১২টার দিকে ওই সংস্থার কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, ছাগল ফেরত নিতে ফাতেমা ও রিসা বেগম সংস্থার কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন।
পরে সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর রিসা বেগমকে ছাগলটি বুঝিয়ে দেন।
স্থানীয়রা জানান, সংস্থাটি গত দুই বছর ধরে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। তবে তাদের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই।
রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, 'জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার নামে নিবন্ধিত কোনো সংস্থা রয়েছে কি না, তা তিনি যাচাই করে জানাতে পারবেন'।
কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, 'ভুক্তভোগী থানায় অভিযোগ জানাতে পারেন'।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের