ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভুট্টাক্ষেতে মিলল নৈশপ্রহরীর লাশ
ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। এবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় খাইরুল ইসলাম (৫৫) নামে এক নৈশপ্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত খাইরুল ইসলাম ভবানন্দপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শামসুদ্দিন হাসকিং মিলে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিনও ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো খাইরুল হাসকিং মিলে কাজে গিয়েছিলেন। রাতে কোনো এক সময়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে ভুট্টাক্ষেতে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানিয়েছেন, খাইরুলের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর বেগম থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের