ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টা
দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত সব অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন
ডুয়া নিউজ : শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন, দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর আন্দোলনকারীদের ওপর পুলিশি বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
আজ রবিবার (০২ মার্চ) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, "দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত সব অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন। এই ডকুমেন্টেশন না করা হলে সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।"
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস বলেন, "সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিতে ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ। এটি নিরাময় প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত সত্য।"
এ সময় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থান সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে তথ্য-অনুসন্ধানী প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান ড. ইউনূস।
তিনি বলেন, 'জাতিসংঘ এই প্রতিবেদন প্রকাশ করেছে দেখে আমরা খুবই খুশি। এটি একটি সহজ কাজ ছিল না।'
গুয়েন লুইস জানান, "জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক আগামী ৫ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে সদস্য দেশগুলোকে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে অবহিত করবেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের