ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মার্চে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির পালা
ডুয়া ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৬ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কেউ যদি দুই দিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারেন, তবে তিনি টানা ১১ দিন ছুটি ভোগ করতে পারবেন।
এদিকে, রমজান মাসের সঙ্গে ইংরেজি মাস মার্চও শুরু হয়েছে। সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটির একটি অংশ মার্চ মাসে পড়বে। এছাড়া, মার্চ মাসে আরও কয়েকটি সরকারি ছুটিও রয়েছে।
সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি- ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৮ মার্চ শবেকদর ও জুমাতুল বিদা। এ ছাড়া ঈদুল ফিতরে ২৯, ৩০, ৩১ মার্চ ও ( ১ ও ২ এপ্রিলসহ মোট পাঁচ দিন ছুটি)।
ঐচ্ছিক ছুটি: ১৪ মার্চ দোলযাত্রা (হিন্দু পর্ব), ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। ৫ মার্চ ভস্ম বুধবার (খ্রিস্টান পর্ব)।
এদিকে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষাপঞ্জি অনুযায়ী, রোববার (২ মার্চ) এ ছুটি শুরু হচ্ছে। আগামী ৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের