ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি

২০২৫ মার্চ ০২ ১৪:১০:০৪

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি

ডুয়া ডেস্ক : নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। রোববার (০২ মার্চ) ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সানাউল্লাহ বলেন, আজকে ২০২৪-এর উপাত্তের আলোকে আইনি বাধ্য-বাধকতার কারণে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যেসব উপাত্ত পাওয়া গেছে সেগুলো আবার যুক্ত হবে, মৃত ভোটাররা বাদ পড়বে।

তিনি বলেন, আবারো একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা হবে। সেটার সঙ্গে সমন্বয় করে ৩০ জুনের মধ্যে আবারো চূড়ান্ত ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন।

সবাইকে মিলে-মিশে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সবাই মিলে-মিশে ভোট দেব, এটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি উৎসব। আমরা রক্ত দেখতে চাই না। হানাহানি দেখতে চাই না, চুরি বাটপারি দেখতে চাই না। ছিনতাই, ব্যালট পেপার সরিয়ে নেয়া ইত্যাদি দেখতে চাই না। রাতের বেলায় সিল মারা দেখতে চাই না। কোনো কর্তৃপক্ষের প্রভাব দেখতে চাই না।

ভোটার তালিকা স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন এই কমিশনার।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ জুন)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ জুন)

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত