ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
কারাবন্দিদের জন্য সেহরি-ইফতারের বিশেষ আয়োজন, যা থাকছে
ডুয়া ডেস্ক : পবিত্র রমজান মাসে কারাগারে বন্দিদের জন্য বিশেষ সেহরি ও ইফতার আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ঢাকা বিভাগের ১৭টি কারাগারে বন্দিরা সেহরিতে গরম খাবার পাবেন।
ঢাকা বিভাগের আওতাধীন কারাগারগুলোর মধ্যে রয়েছে- ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।
এছাড়া, কারা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, দেশের সকল কারাগারে রোজা রাখার ইচ্ছুক বন্দিদের জন্য সেহরি ও ইফতার প্রদান করা হবে। শনিবার (০১ মার্চ) দিবাগত রাতে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরাণীগঞ্জ) উনার তত্ত্বাবধানে মোট ১৭টি কারাগার রয়েছে। এসব কারাগারে যে সকল বন্দিরা রোজা রাখতে ইচ্ছুক তাদের সেহরিতে দেওয়া হবে গরম খাবার। এ ছাড়া ইফতারে থাকছে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত।
পাশাপাশি প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারাগারে বন্দিদের জন্য তিনবেলা খাবার অব্যাহত থাকবে ও যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে। সেহরিতে তাদের সেই রান্না করা গরম খাবার দেওয়া হবে।
তিনি বলেন, কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই। বন্দি হিসেবে যারা কারাগারে অবস্থান করছেন এবং রোজা রাখছেন তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া কারা কর্তৃপক্ষের অপরিহার্য দায়িত্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে