ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন
ডুয়া নিউজ : জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)’। গতকাল শুক্রবার (ফেব্রুয়ারি ২৮) বিকেলে আত্মপ্রকাশ করে তরুণদের নতুন এ রাজনৈতিক দল।
তরুণদের গঠিত নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এক বার্তায় নতুন গঠিত রাজনৈতিক দলকে অভিনন্দন জানান তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, 'নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে আমি তাদের অভিনন্দন ও স্বাগত জানাই।'
তিনি বলেন, 'আমি বিশ্বাস করি বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সকলের মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি নতুন দলের কাছে, এই নতুন দল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।'
বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, 'আমি মনে করি বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রকম ভাবে কাজ করছে সেইভাবে কাজ করলেই শুধু হবে না। তাদেরকে নতুন চিন্তা নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে তারা দলকে পরিচালিত করবেন। যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করে।'
সমালোচনার বিষয়ে নতুন দলকে উপদেশ দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, 'মানুষ সমালোচনা করবে সেই সমালোচনাগুলোকে সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তার মধ্যে থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে সেটি অবশ্যই গ্রহণ করবেন এবং এভাবেই আমি মনে করি যে আপনাদের নতুন দলের নতুন চিন্তা ভাবনা, নতুন কিছু আপনারা উপস্থাপন করবেন যা এ দেশের মানুষের জন্য, এই বিপ্লবের জন্য এবং এই বিপ্লবে, যারা আহত এবং নিহত হয়েছে তাদের কথা স্মরণ করে আপনারা আপনাদের দলকে পরিচালিত করবেন।'
জনপ্রিয় এই চিত্রনায়ক আরও বলেন, 'আপনাদের শুভ কামনা করছি। আপনাদের দল অগ্রগতি লাভ করুক। শুধু ক্ষমতায় যেতে হবে তা নয়। ক্ষমতার বাইরে থেকেও কিন্তু অনেক কিছু করা যায় কাজেই দলের কাজ হল মানুষের কথা চিন্তা করে মানুষ কি চায়? সে কথা চিন্তা করে আপনাদের দল পরিচালিত করবেন। আপনাদের ভালো হোক মঙ্গল হোক।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস