ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আহত ডাকাতদের উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি
ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি বেড়ে যাওয়ায় ক্ষেপেছে সাধারণ জনতা। তারা নিজেরাই ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রতিহত করছে। এবার মাদারীপুর-শরীয়তপুর দুই জেলার সীমানায় খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করার সময় স্থানীয়দের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ হয়েছে। পরে পালানোর সময় ডাকাত দলের সাত সদস্যকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
আজ শনিবার (০১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।
আহতরা হলেন, মো. সজীব (৩০), মো. রিপন (৪০), মো. আনোয়ার (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে বাকি দুইজনের নাম জানা যায়নি। তাদের দুজনের বয়স আনুমানিক ৩৫ বছর ও ৩৮ বছর।
শরীয়তপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদ জানিয়েছেন, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীতে মাদারীপুরের রাজারচর এলাকায় একটি বাল্কহেডে ডাকাতি করতে যায় একটি ডাকাত দল। পরে তাদেরকে ধাওয়া করেন স্থানীয়রা। ডাকাতরা স্পিডবোট নিয়ে পালিয়ে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় গিয়ে স্থানীয়দের দ্বারা তাদের গতিপথ রোধ করা হয়। এ সময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি চালালে বেশ কয়েকজন স্থানীয় আহত হন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় সাতজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পুলিশের হাতে ডাকাতদের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়।
তিনি আরও জানান, গণপিটুনিতে গুরুতর আহত ডাকাতদের প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজন ডাকাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য ডাকাত দলের ৫ সদস্যকে আজ ভোরে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের