ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ডুয়া নিউজ : বিজিবি-বিএসএফ আলাপ আলোচনার পরেও সীমান্তে থেমে নেই বাংলাদেশি হত্যা। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার (১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের।
নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল-আমিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ বিএসএফ ক্যাম্পে রয়েছে।
এ বিষয়ে বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, "সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করেছে সেটা এখনও বলা যাচ্ছে না।"
তিনি আরও বলেন, "লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি