ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
গণপরিষদ নির্বাচনের দাবি জানালেন এনসিপি’র আখতার হোসেন
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরপরই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র-জনতার এক বিশাল সমাবেশে আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করে। শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার এই নতুন দলের নাম ঘোষণা করেন।
এর পরেই বক্তব্য রাখেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, "আপনারা দোয়া করবেন, বাংলাদেশের তরুণ সমাজ আজকে যে দায়িত্ব কাঁধে নিয়েছে, মহান রাব্বুল আলামিন যেন আমাদের সেই দায়িত্ব পালনের তৌফিক দেন।"
তিনি আরও বলেন, "তরুণরা স্বপ্ন দেখে, আগামী বাংলাদেশ নতুন এক সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন নিয়ে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।"
এরপর দলের ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিকাল সোয়া ৪টায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়, তারপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া, নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়।
এর আগে, স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে বিপুলসংখ্যক ছাত্র-জনতা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন। তারা পতাকা হাতে উচ্ছ্বাসে মিছিলে অংশ নেন। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন ছাত্র-জনতা। মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের