ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নাহিদকে আহ্বায়ক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা এনসিপি’র
ডুয়া ডেস্ক: ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন এবং একই সঙ্গে আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব হিসেবে আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সচিব হিসেবে নাহিদা সারওয়ার নিভা ও তাসনিম জারা দায়িত্ব পালন করবেন।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম, মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসুদ দায়িত্বে রয়েছেন।
এর আগে তরুণদের নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের অনুষ্ঠানে স্লোগান ও মিছিলে অংশ নিয়ে বিপুলসংখ্যক ছাত্র-জনতা জমায়েত হয়। রংপুর, খুলনা, নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসা এসব মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।
প্রসঙ্গত, নতুন এই রাজনৈতিক দলের ইংরেজি নাম 'National Citizens Party' (এনসিপি)। দলের নাম এবং কাঠামো নির্ধারণ নিয়ে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের