ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ছোটদের আগাতে না দিলে বড় দল স্বৈরাচারে পরিণত হবে: সারজিস আলম
ডুয়া ডেস্ক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলগুলোকে এগিয়ে যেতে না দেয় তাহলে ধীরে ধীরে তারা স্বৈরাচারে পরিণত হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর যে স্বপ্ন দেখেছিলাম তা যেন আমরা ঐক্যবদ্ধভাবে পূর্ণ করতে পারি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকলে দেশ হবে অনবদ্য।”
তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশের রূপ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। হাসিনা এদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, “হাসিনা পুলিশকে খুনি বানিয়েছে। তাদের কাজের মাধ্যমে যেন তারা তার গৌরব ফিরিয়ে আনে সেই প্রত্যাশা থাকবে।”
তিনি বলেন, “আমরা যেন কোনো অপরাধীর জন্য থানা বা বিচারকের কাছে সুপারিশ করতে না যাই। খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে।”
এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আরও বলেন, “আপনারা জনগণের কাছ থেকে ঘুষ নেবেন না। প্রতিষ্ঠান সংস্কার সব রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় করতে হবে।”
তিনি যোগ করেন, “যে যোগ্য সে-ই সেসব পদে বসবে, কোনো প্রিয়জন নয়।”
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক, বাইবেল থেকে পাঠের মাধ্যমে নতুন রাজনৈতিক দলের অনুষ্ঠানের সূচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের