ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মিয়ানমারের মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতায় বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
ডুয়া ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট কেবিন প্রেসার কমে যাওয়ার কারণে ঢাকায় ফিরে এসেছে। তবে বিমানে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।
শুক্রবার দুপুরে মিয়ানমারের আকাশ থেকে ফ্লাইটটি ফিরে আসে। ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১২টায় উড্ডয়ন করে। ঘণ্টাখানেক পর মিয়ানমারের আকাশে কেবিন প্রেসার হঠাৎ কমে গেলে প্লেনে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হয় এবং স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের ওপর অক্সিজেন মাস্ক নেমে আসে।
ফ্লাইটটি তখন ২৫ হাজার ফুট উচ্চতায় ছিল। এই পরিস্থিতি যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পাইলট পরিস্থিতি বুঝে প্লেনটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এক ঘণ্টার মধ্যে দুপুর ২টায় বিমানটি নিরাপদে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর সব যাত্রীকে টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য একটি অন্য বিমান বরাদ্দ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে জানা গেছে, সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানের একজন যাত্রী জানান, পাইলট ও ক্রু সদস্যরা চমৎকারভাবে পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং যাত্রীদের নিরাপদ অবতরণ নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, "ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের