ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ছাত্রদের নতুন দলে শীর্ষ ১০ পদে থাকছেন যারা, ৯ জনই ঢাবি’র
নিজস্ব প্রতিবেদক : আর মাত্র কয়েকঘন্টা পরই ঘোষণা হতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন দলের আত্মপ্রকাশ। আজ শুক্রবার বিকেল তিনটায় মানিক মিয়া এভিনিউতে ঘোষণা করা হবে দলের নাম। আসন্ন এই দল ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আসছে বলে জানা গেছে।
জানা যায়, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম আহবায়ক এবং সাবেক ডাকসু সদস্য আখতার হোসেন হচ্ছেন এই দলের সদস্য সচিব। এছাড়া শীর্ষ ১০ পদে কারা থাকছেন সেটিও জানা গেছে। তাদের মধ্যে ৯ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী , হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।
এছাড়াও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন, যুগ্ম সমন্বয়ককারী হিসেবে আব্দুল হান্নান মাসউদ এবং দপ্তর সম্পাদক হিসেবে সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ডা. তাসনিম জারা এবং মুখপাত্র হচ্ছেন নুসরাত তাবাসসুম।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। প্রায় ৪ লাখ মানুষের পরিকল্পনার কথা জানিয়েছেন এর উদ্যোক্তারা।
তবে দায়িত্বশীল সূত্র বলছে, অন্তত দুই লাখ মানুষ এতে উপস্থিত থাকবেন। তার জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে, অনুমতি নেওয়া হয়েছে। বিএনপি, জামায়াতসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা যায়, নতুন রাজনৈতিক দলে ১৫১সদস্য হতে পারে। কোর-কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দলটি। এই দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের জনপ্রিয়রা স্থান পাচ্ছেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের