×

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিরাকে সংবর্ধনা দেবে সরকার

২০২৬ অক্টোবর ১১ ২০:২৫:১০

কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিরাকে সংবর্ধনা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৬-এর হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ এহতিশামুল হক হিরাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে হিফজুল কুরআন বিভাগে প্রথম হন রাজধানী ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ এহতিশামুল হক হিরা। তাঁর এই সাফল্য বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।

আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এ অর্জনের স্বীকৃতি হিসেবে সরকার সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ আয়োজন ঘিরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন এহতিশামুল হক হিরা।

ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী প্রতিষ্ঠানের এই প্রতিযোগী ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হন। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন সিরিয়ার আবদুল রহমান জামাল ইব্রাহিম। অন্যদিকে, মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি ৯৬.৩৩ নম্বর পেয়ে এ বিভাগে তৃতীয় হন।

পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা ৬ অক্টোবর শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলে। কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) আয়োজিত প্রতিযোগিতাটির ৬৬তম আসনের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ