ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন যেদিন
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ভোটগ্রহণ হবে জুন মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
রোডম্যাপ অনুযায়ী, শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদান করতে পারবেন ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত। এরপর রাকসু বিধিমালা ও নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত হয়ে ১৩ এপ্রিল প্রকাশিত হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল এবং ভোটার তালিকা সম্পর্কে আপত্তি জানানো যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৩ মে। মনোয়নপত্র বিতরণ শুরু হবে ১৫ মে আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হবে ১৯ মে। মনোনয়নপত্র নিরীক্ষণ ও বাছাই করা হবে ২০ মে, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ২২ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জুন মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে।
রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নির্বাচন পরিচালনার জন্য একটি কমিশন/কমিটি গঠন করা হবে। সেই কমিটি নির্বাচনের দায়িত্বে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)