ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মার্চ থেকে জুলাই শহিদ পরিবার ও আহতদের আর্থিক সুবিধা কার্যকর
ডুয়া ডেস্ক: জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের জন্য সরকার আর্থিক সহায়তা ও সুযোগ সুবিধার ঘোষণা দিয়েছে। আগামী মার্চ মাস থেকে এই সহায়তা কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই-আগস্ট মাসে শহিদের সংখ্যা এখন পর্যন্ত ৮৩৪ জন। আরও শহিদের সন্ধান চলছে কারণ অনেকের অবস্থান এখনও অজানা। শহিদদের প্রত্যেক পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে চলতি অর্থবছরে ১০ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও যেসব শহিদ পরিবার আর্থিকভাবে সক্ষম তাদের জন্য সরকারি বা বেসরকারি চাকরির ব্যবস্থা করা হবে।
আহতদের জন্য তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এটি মেডিকেল বোর্ড কর্তৃপক্ষ করেছে। ‘এ’ ক্যাটাগরির আহতদের এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ক্যাটাগরির আহতদের সংখ্যা ৪৯৩।
‘বি’ ক্যাটাগরির আহতদের তিন লাখ টাকা এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই ক্যাটাগরিতে আছেন ৯০৮ জন।
‘সি’ ক্যাটাগরির আহতরা সুস্থ হয়ে গেছেন এবং তারা এককালীন এক লাখ টাকা এবং প্রতি মাসে ১০ হাজার টাকা করে পাবেন। এই ক্যাটাগরিতে ১০,৬৪৮ জন আহত ব্যক্তি রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি