ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
ডুয়া নিউজ : বন্য হাতির আক্রমণে রাঙামাটির রাজস্থলীতে উসচিং মারমা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃত ক্যাও মারমার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, “বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় ক্ষেত খামারে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানান। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহতের ছেলে মংছাই মারমা বলেন, “কাইতাক পাড়া এলাকায় আমাদের কলাবাগানের কাজ চলছে। সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হয় বাবা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
রাঙামটির গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, “খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। বৃহস্পতিবার সকালে বন্য হাতির দল কলা গাছ ক্ষেতে নামে। এ সময় হাতির আক্রমণে কৃষক উসাচিং মারমার মৃত্যু হয়।”
রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার বলেন,
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি