ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের জনপ্রিয় অভিনেতা গ্রেপ্তার
ডুয়া ডেস্ক : ভারতের তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালি গ্রেফতার হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় নিজের আবাসন থেকে অন্ধ্রপ্রদেশ পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
অভিনেতা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন রাজনীতিবিদ কৃষ্ণা মুরালিকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে— মুরালি যে অপরাধ করেছেন, তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গ্রেফতারের আগে এ অভিনেতা নিজেকে অসুস্থ বলে দাবি করেন। পাশাপাশি তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান। কিন্তু পুলিশ তাকে সহযোগিতা করবে বলে বাড়ি থেকে বের করে হেফাজতে নিয়ে যায়।
জানা গেছে, কৃষ্ণা মুরালির বিরুদ্ধে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, কৃষ্ণা মুরালি ‘ক্র্যাক’, ‘টেম্পার’, ‘জেমিনি’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তিনি মূলত কমেডি চরিত্রে অভিনয় করেই ব্যাপক পরিচিতি পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন তিনি এবং কিছু সিনেমা পরিচালনাও করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?